×

শোক

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আমেনা আহমেদ মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:৪০ পিএম

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আমেনা আহমেদ মারা গেছেন

ছবি: ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আমেনা আহমেদ

ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমেনা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আমেনা আহমেদ মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমেদের সহধর্মিণী। মৃত্যুকালে একমাত্র কন্যা আইভি রহমান, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের রেখে গেছেন তিনি।

জানা যায়, ভাষাসৈনিক আমেনা আহমেদের মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে অনেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ন্যাপের প্রেসিডিয়াম সদস্য কাজী ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, শনিবার বাদ মাগরিব স্বামীর বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে স্বামী মোজাফফর আহমেদের কবরের পাশে আমেনা আহমেদকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, ভাষাসৈনিক আমেনা আহমেদ ইডেন কলেজে অধ্যয়নকালে বায়ান্নর ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের নেত্রী ও ইডেন কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন তিনি। তিনি ২০০৯ এবং ২০১৪ সালে সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও আমেনা আহমেদ ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

পাশাপাশি বাবা-ছেলের নামফলক ১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App