×

সাহিত্য

নাহিদ পারভেজের নতুন গল্পগ্রন্থ ‘গোপন ভালোবাসা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম

নাহিদ পারভেজের নতুন গল্পগ্রন্থ ‘গোপন ভালোবাসা’

ছবি: বইয়ের প্রচ্ছদ

বাংলা ছোটগল্প আধুনিক গদ্য সাহিত্যের এক অনন্য সংযোজন। ছোটগল্প আমাদের মনের অনুভূতিকে দুঃখ, করুণ বা আনন্দে নিমজ্জিত করতে সমর্থ। সেই ধারাবাহিকতাকে বহন করে চলেছেন একুশ শতকের লেখকরা। তার মধ্যে অন্যতম কথাসাহিত্যিক ও কবি নাহিদ পারভেজ, যার নতুন গল্পগ্রন্থ ‘গোপন ভালোবাসা’ বইমেলা ২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে।

গ্রন্থের পাণ্ডুলিপি সহজে পাঠকের হৃদয়কে স্পর্শ করে, আবার গভীর ভাবনায় নিমজ্জিত করার ক্ষমতাও রাখে। মোট ১২টি গল্পের মধ্যে ১১টি ইতিমধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাই বলা যায়, এটি পাঠকপ্রিয় গ্রন্থ হিসেবে আত্মপ্রকাশ করবে।

গ্রন্থিত গল্পগুলো হলো—পদ্মসুখ, পুষ্প, পরিত্যক্তা, গোপন ভালোবাসা, মাটির টান, নারী, আগন্তুক, ঝিনুক, ভরা পূর্ণিমা, নীল কষ্ট, বিশ্বাস ও মায়াকন্যা। প্রতিটি গল্প স্বতন্ত্র হলেও প্রেম, অনুভূতি ও মানুষের অন্তরের গভীর সম্পর্কের সঙ্গে যুক্ত। এখানে ভালোবাসার অনুভূতিগুলো প্রায়শই লুকিয়ে থাকে; কেউ প্রকাশ করে না, কেউ বা বলতে ভয় পায়। নাহিদ পারভেজ সেই অনুভূতি, মিলন-বিচ্ছেদ ও প্রত্যাশার টানাপোড়েন নিখুঁতভাবে উপস্থাপন করেছেন।

বইয়ের গল্পগুলো মূলত মানব সম্পর্কের নানা দিক তুলে ধরে—কখনো নিঃসঙ্গ, কখনো রহস্যময়। যারা প্রেম ও অনুভূতির গভীরতায় ডুবে গল্প পড়তে ভালোবাসেন, তাদের কাছে এটি সংগ্রহযোগ্য গ্রন্থ।

নাহিদ পারভেজের আদি বাড়ি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা। ১৯৭৭ সালে জন্মগ্রহণের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২০ সালে গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালের বিছানায় শুয়ে লেখালেখির শুরু করেন এবং পরে সাহিত্য পত্রিকা, সংকলন ও সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হয়ে ওঠেন। তিনি ভাষাচিত্র প্রকাশনার উপদেষ্টা এবং সাহিত্য পত্রিকা ‘বাতায়ন’-এর সহ-সম্পাদক। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ হলো ‘কী কথা তাহার সাথে’।

প্রকাশক: অন্যপ্রকাশ

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৬

প্রচ্ছদ: সাদিতউজ্জামান

মূল্য: ৩৫০ টাকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্য সংঘাতে চরম ঝুঁকিতে ভারতের অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংঘাতে চরম ঝুঁকিতে ভারতের অর্থনীতি

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App