×

সাহিত্য

১৪ ফেব্রুয়ারি আসছে

মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭ এএম

মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’

মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’

এবারের ব‌ই মেলায় আসছে সৃজনশীল লেখক, কবি ও সাংবাদিক মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে শ্রাবণ প্রকাশনী থেকে ব‌ইটি মেলায় আসবে বলে জানিয়েছেন প্রকাশক রবিন আহসান। মায়াতন্ত্র বইটির প্রচ্ছদ এঁকেছেন রাজিব রায়। এতে ৭০টির মতো কবিতা থাকছে। এরমধ্যে বেশিরভাগ কবিতা‌ই প্রেমের।

কবি মিজান মালিক বলেন, প্রতিটি মানুষেরই কিছু শখের মানুষ থাকে। তাদের প্রতি অতুল মায়াও থাকে। অনুভূতির উঠোনে একটু যত্ন পেলে তুলতুলে নরম হয়ে ওঠার অজস্র গল্প আছে।‌ অপরদিকে বাস্তবতার সড়কে আক্রান্ত মানুষ, অন্যের প্রতি কোমল ভালোবাসার ভিটায় যখন শ্লেষের চারা লাগায়,তখন সে ভীর থেকে বেরিয়ে আলাদা হয়ে যায়। বিষণ্ণ মন খুঁজে প্রশান্তি।‌ কখনো বৃষ্টির প্রার্থনায়, সন্ধ্যা তারার মাঝে। মেঘ‌ও হয়ে ওঠে অভিমানের পারদ। যদি বৃষ্টি না ঝরায়। কবিতায় মানুষের আকুল মনের নানামুখী তৎপরতা উঠে এসেছে।

মায়াতন্ত্রর কবিতার শরীর শৈলীতে প্রেম, আশা-নিরাশা, কাছে পাওয়া কিংবা দূরত্বের শঙ্কা আবার কখনো দোটানা আশ্রয় নিয়েছে বেশ। বলা চলে এই কাব্যগ্রন্থের বড় একটা জায়গা দখলে রেখেছে প্রেম, ভালোবাসা বিরহ-ব্যথার অমীমাংসিত রহস্য। পাশাপাশি জীবন পাতার ওপর কুয়াশা ঝরে পড়াও পেয়েছে জায়গা। তবে সেটিও মুখ্য হয়ে উঠতে পারেনি, কাব্যগ্রন্থের রোমান্টিক কবিতার দাপটের কাছে। এর প্রতিটি কবিতা যেন বিদ্যমান সময়ের একেকটা বৃক্ষ। যার ছায়ায় একটু জিরিয়ে নিতে চাইবে সবাই।

প্রসঙ্গত, ২০২০ সালে লেখক সাংবাদিক মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ 'গল্প ছাড়া মলাট' প্রকাশ করেছিল ঐতিহ্য প্রকাশনী। সে বছর মেলায় ব‌ইটি বেশ সাড়া ফেলে। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মন খারাপের পোস্টার' প্রকাশ পেয়েছিল ২০২১ সালে করোনাকালে। এইসময় প্রকাশনা থেকে বের করেছিল বইটি। তার দুটো কাব্যগ্রন্থ‌ই পাঠকপ্রিয়তা পেয়েছিল। নতুন বইটির ব্যাপারেও আশাবাদী মিজান মালিক। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App