×

আইন-বিচার

অবশেষে বিচারিক দায়িত্বে বিচারপতি মনিরুজ্জামান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

অবশেষে বিচারিক দায়িত্বে বিচারপতি মনিরুজ্জামান

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো বিচারপতি এস এম মনিরুজ্জামানকে বিচারিক দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

আগামী রবিবার (১৯ এপ্রিল) থেকে হাইকোর্ট বেঞ্চে তিনি বিচারকাজ পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত হাইকোর্ট বিভাগের বেঞ্চের তালিকায় দেখা যায়, বিচারপতি এস এম মনিরুজ্জামান একটি ডিভিশন বেঞ্চের দায়িত্বে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন বিচারপতি দিহিদার কবীর মাসুম। আগামী রবিবার (১৯ এপ্রিল) থেকে এই বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।

জানা গেছে, বিচারপতি এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত করার মতো কোনও আলামত খুঁজে পায়নি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র এস এম মনিরুজ্জামান আইন পেশায় ভ্যাট, কাস্টমস আইনে বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে খ্যাতি লাভ করেন। এরপর তিনি বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে বিচারপতি এস এম মনিরুজ্জামান প্রথম বিচারিক দায়িত্ব ফিরে পেলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App