×

খুলনা

সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা থেকে

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম

সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ছবি: কাগজ প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বীর সেনারা। স্বাধীনতার ৫৪ বছর পরও জাতির বীর সন্তানদের প্রতি সম্মান জানাতে নানা আয়োজনে মুখর ছিল সাতক্ষীরা।

বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে জেলা প্রশাসক। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মরণে বিনম্্র শ্রদ্ধা আর ভালবাসায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, পৌরসভা,রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।

পুলিশের শ্রদ্ধা 

এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান জানানো হয়। সাধারণ মানুষও ভিড় করে, তাদের ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই দিনে আমরা আমাদের শহীদদের স্মরণ করি, তাদের ত্যাগ কখনো ভুলবো না।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের চেতনা।


শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করে সাতক্ষীরাবাসী—যেখানে ইতিহাসের গৌরব আর ভবিষ্যতের প্রত্যয় একসাথে ধ্বনিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লাশ উদ্ধার অভিযান সাময়িক স্থগিত

দৌলতদিয়ায় বাসডুবি লাশ উদ্ধার অভিযান সাময়িক স্থগিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ: ইরান

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ: ইরান

পাঁচ দিনে দমের আয় ছাড়ালো কত?

পাঁচ দিনে দমের আয় ছাড়ালো কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App