×

আন্তর্জাতিক

‘অন্তত এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকুন’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:১১ পিএম

‘অন্তত এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকুন’

ছবি: সংগৃহীত

অর্থনীতির চাকা মজবুত রাখতে জ্বালানি ছাড়াও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে ভারতীয়দের অন্তত এক বছর বিয়ের জন্য স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (১০ মে) এক বক্তব্যে মোদি বলেন, করোনা ভাইরাস মহামারির সময় যেভাবে ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের মতো ব্যবস্থার সঙ্গে মানুষ অভ্যস্ত হয়ে উঠেছিল, এখন আবার সেই চর্চায় ফিরে যাওয়া প্রয়োজন।

খবর ইন্ডিয়া টুডে।

মোদি বলেন, ‘আমরা এগুলোতে অভ্যস্তও হয়ে গিয়েছিলাম। এখন আবার এটি জাতীয় স্বার্থের জন্য জরুরি, তাই এসব ব্যবস্থাকে আবার অগ্রাধিকার দিতে হবে।’

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। ফলে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার অপচয় কমানো এখন সবার দায়িত্ব।’

তিনি বলেন, ‘বিয়ের জন্য অন্তত এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দেশের অর্থনীতিতে চাপ হ্রাস করা সম্ভব।’

এছাড়া ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং আমদানিনির্ভর রাসায়নিক সারের ওপর নির্ভরতা হ্রাসের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনে প্রাকৃতিক কৃষির দিকে এগোতে হবে। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনি কৃষিজমি ও পরিবেশও সুরক্ষিত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

মুক্তিপণ দাবির পর ডোবায় মিললো শিশুর লাশ

মুক্তিপণ দাবির পর ডোবায় মিললো শিশুর লাশ

হরমুজ প্রণালিতে ইরানের নতুন নিয়ম, লাগবে আগাম অনুমতি ও টোল

হরমুজ প্রণালিতে ইরানের নতুন নিয়ম, লাগবে আগাম অনুমতি ও টোল

দেলোয়ার হত্যায় যুবলীগ নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

দেলোয়ার হত্যায় যুবলীগ নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App