×

আন্তর্জাতিক

‘মমতা হারেননি, তাকে হারানো হয়েছে’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:৪৩ এএম

‘মমতা হারেননি, তাকে হারানো হয়েছে’

ছবি- সংগৃহীত

‘মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি, তাকে বেইমানি করে হারানো হয়েছে’—এমন মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রধান ও সংসদ সদস্য অখিলেশ যাদব। বৃহস্পতিবার (৭ মে) বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলটির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার বিকেলে কালীঘাটে মমতার বাড়িতে যান অখিলেশ যাদব। সেখানে তাকে অভ্যর্থনা জানান তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অখিলেশ উত্তরীয় ও শাল জড়িয়ে মমতার প্রতি সম্মান জানান এবং তৃণমূলের লড়াইয়ের প্রশংসা করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানাই। নির্বাচনে চরম বেইমানি হয়েছে। যখনই স্বচ্ছ নির্বাচন হয়েছে, তখনই তিনি জিতেছেন। কিন্তু এবার বিজেপি, নির্বাচন কমিশন ও তাদের সহযোগীরা মিলে ভোটপ্রক্রিয়াকে কলুষিত করেছে।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনকে পাশে নিয়ে উত্তর প্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিজেপি উত্তর প্রদেশে বেইমানির মহড়া দিয়েছিল, বাংলায় তার প্রয়োগ করল। উত্তর প্রদেশে ভোটের সময় কোনো কর্মকর্তা সরানো না হলেও বাংলায় পুরো প্রশাসনিক কাঠামো বদলে দেওয়া হয়েছে। বুলেটের ভয় দেখিয়ে ভোট হয়েছে।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে অখিলেশ বলেন, ‘এখন পরিস্থিতি এমন যে আগে ফল ঘোষণা হয়, তারপর গণনা আর ভোট হয়।’ তিনি দাবি করেন, বিজেপি নারীদের ক্ষমতায়ন সহ্য করতে পারে না এবং ক্ষমতার জন্য তারা যেকোনো পর্যায়ে যেতে পারে। তবে এই আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ একসময় জেগে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ ঘিরে বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

হরমুজ ঘিরে বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

হাতাহাতির ঘটনা নিয়ে মুখ খুললেন রিয়াল তারকা

হাতাহাতির ঘটনা নিয়ে মুখ খুললেন রিয়াল তারকা

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

আজ ঠিক হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আজ ঠিক হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App