×

আন্তর্জাতিক

ইউক্রেনীয় সেনাকে ১৫ বছরের জেল দিলো রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

ইউক্রেনীয় সেনাকে ১৫ বছরের জেল দিলো রাশিয়া

ছবি- সংগৃহীত

রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অনুপ্রবেশ ও 'সন্ত্রাসী কর্মকাণ্ড' পরিচালনার অভিযোগে এক ইউক্রেনীয় সেনাসদস্যকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত। রোববার (১৯ এপ্রিল) রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনভিত্তিক সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট।

রাশিয়ার দ্বিতীয় পশ্চিম জেলা সামরিক আদালতের দেওয়া রায়ে বলা হয়েছে, দণ্ডিত ৪৬ বছর বয়সী আন্দ্রি হ্রিনচিশিন ইউক্রেনের ২২তম স্বতন্ত্র যান্ত্রিক ব্রিগেডের একজন সদস্য। সাজা অনুযায়ী, তাকে প্রথম পাঁচ বছর সাধারণ কারাগারে এবং বাকি দশ বছর উচ্চ-নিরাপত্তার সংশোধনাগারে কাটাতে হবে।

রুশ তদন্তকারীদের দাবি, ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি হ্রিনচিশিন একটি একে-৭৪ রাইফেল ও গ্রেনেড নিয়ে কুর্স্ক অঞ্চলে প্রবেশ করে একটি সশস্ত্র দলের সাথে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। বিশেষ করে সুজা জেলার গুয়েভো গ্রামে ‘সশস্ত্র অবরোধ’ এবং ‘অবৈধ দখলের’ ঘটনায় তার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল বলে আদালতে প্রমাণিত হয়েছে। পরবর্তীতে গত ৯ এপ্রিল যুদ্ধ চলাকালে তাকে আটক করে রুশ বাহিনী।

২০২৪ সালের আগস্টে কুর্স্ক ওব্লাস্টে ইউক্রেনের সীমান্ত-পার অভিযানের সময় যে সমস্ত ইউক্রেনীয় যুদ্ধবন্দি রাশিয়ার হাতে ধরা পড়েছিলেন, তাদের বিরুদ্ধে চালানো বৃহত্তর বিচার প্রক্রিয়ারই একটি অংশ এই মামলা। উল্লেখ্য, পূর্ব ইউক্রেন থেকে রুশ সেনাদের মনোযোগ সরাতে গত বছর ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডে প্রায় ১,৩০০ বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত অগ্রসর হয়েছিল।

পরবর্তীতে রাশিয়া প্রায় ১২ হাজার উত্তর কোরিয়ার সেনার সহায়তায় একটি বিশাল পাল্টা আক্রমণ শুরু করে এবং ইউক্রেনীয় বাহিনীকে এলাকাটি থেকে হটিয়ে দিতে সক্ষম হয়। যদিও রাশিয়ার এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইন্ডিপেনডেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজকে মাইন মুক্ত করতে রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজকে মাইন মুক্ত করতে রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইয়াবা-হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইয়াবা-হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহে বিপর্যস্ত জনজীবন

চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহে বিপর্যস্ত জনজীবন

যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App