×

আন্তর্জাতিক

জ্বালানি অস্থিরতার সমাধানে ইইউ জ্বালানিমন্ত্রী পর্যায়ের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৮ পিএম

জ্বালানি অস্থিরতার সমাধানে ইইউ জ্বালানিমন্ত্রী পর্যায়ের বৈঠক

ছবি: সংগৃহীত

যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্থিরতা নিরসনে এবং নিজেদের প্রতিক্রিয়া সমন্বয়ের লক্ষ্যে আগামীকাল বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্বালানি মন্ত্রীরা।

সোমবার (৩০ মার্চ) ইইউ-এর একটি অভ্যন্তরীণ ব্রিফিং নথির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জ্বালানি আমদানির ওপর ইউরোপের ব্যাপক নির্ভরশীলতা দেশটিকে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ঝুঁকিতে ফেলেছে, বিশেষ করে যখন প্রধান নৌপথ হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেওয়া হয় এবং তেহরান মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোতে হামলা শুরু করে।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপে গ্যাসের দাম ৭০ শতাংশেরও বেশি বেড়েছে।

ইইউ-র নথিতে বলা হয়েছে, ‘তেল ও গ্যাস বাজারের সংকোচন মোকাবেলায় সমন্বিতভাবে কী কী সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা জানাতে মন্ত্রীদের আহ্বান জানানো হয়েছে।’

নথিটিতে আরও বলা হয়েছে,‘অসমন্বিত ও খণ্ডিত জাতীয় প্রতিক্রিয়া এবং বাজারে বিঘ্ন সৃষ্টিকারী সংকেত পরিহার করা এখনও গুরুত্বপূর্ণ।’

দলিলে বলা হয়েছে, ‘মন্ত্রীদের উচিত আগামী শীতের জন্য গ্যাসের মজুত পূর্ণ করা এবং তেলজাত পণ্যের বাজার স্থিতিশীল করে এই সরবরাহ নিশ্চিত করার ওপর মনোযোগ দেওয়া।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামাবাদ হয়ে ওমান ও রাশিয়া যাবেন আরাঘচি

ইসলামাবাদ হয়ে ওমান ও রাশিয়া যাবেন আরাঘচি

ঝরাফুলের পিতা

দিভাষ কৃষ্ণ বিশ্বাসের ছোটগল্প ঝরাফুলের পিতা

জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে

রাকসু জিএস জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে

ঘুম-নির্ঘুম

নিয়াজ জামান সজীবের লেখা ঘুম-নির্ঘুম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App