×

আন্তর্জাতিক

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন

ছবি: সংগৃহীত

ইরানে হামলার উদ্দেশ্যে স্পেনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার পর, এবার কঠোর অবস্থানে স্পেন সরকার। এরই ধারাবাহিকতায় যুদ্ধে অংশ নেওয়া মার্কিন সামরিক বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমাও পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটি।

রোববার (৩০ মার্চ) স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস এ কথা বলেন। 

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘ইরানের ওপর হামলায় অংশ নেওয়া মার্কিন সামরিক বিমানগুলোকে স্পেন তার আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে এবং এর আগে যৌথভাবে পরিচালিত ঘাঁটিগুলোতে প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার পরিধিও বাড়ানো হয়েছে।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা ইরানের যুদ্ধ-সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমোদন দিই না।’

এদিকে, স্পেনের এই পদক্ষেপের ফলে মার্কিন বিমানগুলোকে পথ পরিবর্তন করতে হচ্ছে, তবে জরুরি ফ্লাইটগুলো এই  নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকছে।

অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেছেন, ‘এই সিদ্ধান্তটি একতরফাভাবে এবং “আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে” শুরু করা কোনো যুদ্ধে সমর্থন না করার ব্যাপারে স্পেনের অস্বীকৃতিকে প্রতিফলিত করে।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বারবার মার্কিন-ইসরায়েলি অভিযানের সমালোচনা করেছেন।

অন্যদিকে ট্রাম্প বাণিজ্যিক প্রতিশোধের হুমকি দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণভোটের পক্ষে পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

গণভোটের পক্ষে পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও বিশেষ শিশুদের বিনামূল্যে চিকিৎসা

ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও বিশেষ শিশুদের বিনামূল্যে চিকিৎসা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App