×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দু’জন শীর্ষ কর্মকর্তা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:১০ পিএম

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দু’জন শীর্ষ কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে বিমান ও নৌবাহিনীর হামলায় হিজবুল্লাহর দুই শীর্ষ যোগাযোগ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

শনিবার ( ২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

নিহতরা হলেন আইয়ুব হুসেন ইয়াকুব এবং ইয়াসির মুহাম্মদ মুবারক। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার লেবাননের বৈরুতে এক সামরিক অভিযানে হিজবুল্লাহর দুই গুরুত্বপূর্ণ যোগাযোগ কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

টেলিগ্রাম বার্তার মাধ্যমে সেনাবাহিনী জানিয়েছে, ‘হিজবুল্লাহর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছিল।’

ইসরায়েলি সেনাবাহিনী আরো বলেছে, ‘তাদের বিমান ও নৌবাহিনী রাতভর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তারা অস্ত্রের ডিপো, লঞ্চার এবং সামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলেও জানিয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেনে নিন বাজুসের নির্ধারিত নতুন স্বর্ণদর

জেনে নিন বাজুসের নির্ধারিত নতুন স্বর্ণদর

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

ডিজেল পাচারের সময় মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২

ডিজেল পাচারের সময় মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২

অসহ্য গরমে কী খাবেন, কী খাবেন না

অসহ্য গরমে কী খাবেন, কী খাবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App