×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধকে ‘মানবতার কলঙ্ক’ বললেন পোপ লিও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৮:৫১ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধকে ‘মানবতার কলঙ্ক’ বললেন পোপ লিও

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মৃত্যু ও দুর্ভোগকে গোটা ‘মানব পরিবারের জন্য কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চার সপ্তাহে গড়িয়েছে। চলমান যুদ্ধ নিয়ে প্রথম এই মার্কিন পোপ বলেন, যুদ্ধ ও সহিংসতায় ভেঙে পড়া মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলের পরিস্থিতি তিনি ‘হতাশা’ নিয়ে খেয়াল করে চলেছেন।

রোববার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় পোপ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এত মানুষের দুর্ভোগ এবং নিরপরাধ মানুষদের এই সংঘাতের শিকার হওয়ার মুখে আমরা চুপ থাকতে পারি না। তাদেরকে যা কষ্ট দিচ্ছে, তা গোটা মানবজাতিকেই কষ্ট দিচ্ছে।’

ইরানি ড্রোন নয়, বাহরাইনে বিস্ফোরণের পেছনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র

ইরানে যুদ্ধের দশম দিনে বাহরাইনে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, তার পেছনে কোনও ইরানি ড্রোন নয় বরং যুক্তরাষ্ট্র পরিচালিত ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দায়ী ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করে দেখা গবেষকদের এক বিশ্লেষণে এ দাবি করা হয়েছে।

৯ মার্চে ভোররাতের ওই বিস্ফোরণে শিশুসহ ৩২ জন আহত হওয়া ছাড়াও বাড়িঘর ভেঙে পড়েছিল। এই হামলার জন্য বাহরাইন এবং যুক্তরাষ্ট্র উভয়ই ইরানের ড্রোনকে দায়ী করেছিল। ইউএস সেন্ট্রাল কমান্ডের ভাষ্য ছিল, ইরানের ড্রোন বাহরাইনের আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন সরকার শনিবার প্রথমবারের মতো স্বীকার করেছে যে, সিতরা দ্বীপে মাহাজ্জা এলাকায় বিস্ফোরণের ঘটনা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারির ছোড়া ইন্টাসেপ্টর ক্ষেপণাস্ত্রের কারণে ঘটেছিল।

তবে এক বিবৃতিতে বাহরাইন সরকারের এক মুখপাত্র দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে একটি ইরানি ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করেছে। যার ফলে বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে।

মুখপাত্র আরও বলেন, ‘মানুষ আহত হওয়া বা ক্ষয়ক্ষতির ঘটনা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর বা ইরানি ড্রোনের সরাসরি মাটির ওপর আছড়ে পড়ার কারণে ঘটেনি বরং আকাশে সংঘর্ষের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ নিচে পড়ার কারণে ঘটেছে।’

তবে মাহাজ্জায় বিস্ফোরণের ঘটনা ইরানি ড্রোনের কারণে ঘটেছে এমন কোনও প্রমাণ বাহরাইন কিংবা ওয়াশিংটন কেউই দিতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

যেসব জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা

যেসব জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা

পাম্পে তেল নেই, খালি হাতে ফিরে যাচ্ছেন চালকরা

পাম্পে তেল নেই, খালি হাতে ফিরে যাচ্ছেন চালকরা

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App