×

আন্তর্জাতিক

এক ছেলেকে পছন্দ নিয়ে দুই কিশোরীর মারামারি, ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম

এক ছেলেকে পছন্দ নিয়ে দুই কিশোরীর মারামারি, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে দুই কিশোরীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয়ই উত্তরপ্রদেশের বাগপাতে তাদের স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করে। এ নিয়ে দুই কিশোরীর মাঝে বাগবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বুধবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বাগপাতের একটি স্কুলের এক কিশোরকে পছন্দ করে ওই দুই কিশোরী। এ নিয়ে কথা কাটাকাটির জেরে ব্যস্ত রাস্তায় দুই কিশোরী একে অপরকে কিল-ঘুষি ও লাথি মেরেছে।

মঙ্গলবার রাজ্যের সিংওয়ালি থানার আমিনগর সরাই টাউনে এই ঘটনা ঘটেছে। দুই কিশোরীর মারামারির ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সিংওয়ালি থানা পুলিশ এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্কুলের ইউনিফর্ম পরিহিত দুই কিশোরী পরস্পরের চুল ধরে টানাটানির পাশাপাশি পাল্টাপাল্টি কিল-ঘুষি ও লাথি মারছে। এসময় তাদের মারামারি ঠেকাতে স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও পথচারীরা চেষ্টা করেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, যে দুই কিশোরী মারামারি করেছে, তারা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। একই স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করে তারা দু’জনই। প্রায়ই ছেলেটির সঙ্গে কথা বলত উভয় কিশোরীই। বিষয়টি জানাজানি হওয়ার পর স্কুলের বাইরে এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের মাঝে বাগবিতণ্ডাও হয়েছে। 

সিংওয়ালি থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘‘ভিডিওটি তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App