×

স্বাস্থ্য

কিডনি হাসপাতালের নতুন পরিচালক ডা. রাশেদ আনোয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:১১ পিএম

কিডনি হাসপাতালের নতুন পরিচালক ডা. রাশেদ আনোয়ার

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পরিচালক ও অধ্যাপক (নেফ্রোলজি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ইনসিটু ভিত্তিতে অধ্যাপক পদে পদোন্নতিও পান, যা তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত।

১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া ডা. রাশেদ আনোয়ার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে সরকারি স্বাস্থ্যসেবায় যোগ দিয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কিডনি রোগ চিকিৎসা, ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। পাশাপাশি গবেষণাতেও তিনি সক্রিয় এবং একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধের সহ-লেখক। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে নিকডুর চিকিৎসাসেবা আরও গতিশীল হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

চকরিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চকরিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন

স্বাধীনতা দিবস সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন

কক্সবাজারের তরুণ এআই নির্মাতাদের এওয়ার্ড প্রদান

কক্সবাজারের তরুণ এআই নির্মাতাদের এওয়ার্ড প্রদান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App