×

সরকার

শেখ হা‌সিনার বর্তমান অবস্থান নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:৫২ পিএম

শেখ হা‌সিনার বর্তমান অবস্থান নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জা‌নি‌য়ে‌ছেন তিনি। ছবি : সংগৃহীত

৫ আগস্ট প্রবল জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বর্তমান অবস্থান নি‌য়ে ধোঁয়াশা তৈ‌রি হ‌য়ে‌ছে। বর্তমানে তার অবস্থান নি‌য়ে অন্তর্বর্তীকালীন সরকা‌রের কা‌ছে নি‌শ্চিত কো‌নো খবর নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জা‌নি‌য়ে‌ছেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও এ বিষয়ে খোঁজ করেছি। কনফারমেশন (নিশ্চয়তা) কেউ দিতে পারেনি।

তৌ‌হিদ হোসেন বলেন, মিডিয়ায় আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে, উ‌নি আমিরাতের আজমানে গেছেন। তবে আমরা রিকনফার্ম (নিশ্চিত) হতে পারিনি।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছেন। তাদের ফিরিয়ে আনার বিষ‌য়ে পররাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, পাসপোর্টের মেয়াদ শেষ হলে বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়ে থাকে। এটা অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে শেখ হাসিনাকে ভারত অন্য দেশে পাঠাল কিনা-এমন প্রশ্নে উপ‌দেষ্টা বিষয়‌টি যুক্তরা‌ষ্ট্রের কাছে জানতে প্রশ্ন করা সাংবা‌দিক‌কে পরামর্শ দেন।

আরো পড়ুন : কোথায় আছেন শেখ হাসিনা, জানালেন জয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাকে গলা কেটে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার

মাকে গলা কেটে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার

হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশের জোট গড়ছে ব্রিটেন

হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশের জোট গড়ছে ব্রিটেন

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পূর্ণ, দ্রুত শেষ হবে: ট্রাম্প

যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পূর্ণ, দ্রুত শেষ হবে: ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App