×

বিনোদন

জুলাই নিয়ে চমকের মন্তব্য সম্পর্কে যা জানালো ফ্যাক্টচেক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

জুলাই নিয়ে চমকের মন্তব্য সম্পর্কে যা জানালো ফ্যাক্টচেক

ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আলোচিত মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। ‘আমাকে আশ্বাস দিয়ে, ব্যবহার করেও এমপি করা হলো না’এমন বক্তব্য দিয়ে প্রচারিত ফটোকার্ডটি আসলে ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার 

সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী চমক এ ধরনের কোনো মন্তব্য করেননি। মূলত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

তদন্তে দেখা যায়, ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ২০ এপ্রিল এমন একটি ফটোকার্ড প্রকাশ করা হয়, যা পরবর্তীতে বিকৃতভাবে ছড়িয়ে পড়ে। পেজটির বায়োতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, এটি একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম, যেখানে কনটেন্ট কেবল বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়।

পেজটিতে একই ধরনের আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া গেছে, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও নিছক রসাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছিল। তবে সেটিকেই বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

এদিকে, মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে চমকের এমন মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন আবেদন করেছিলেন চমক, তবে তিনি মনোনয়ন পাননি।

সব মিলিয়ে, অভিনেত্রীকে উদ্ধৃত করে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ফ্যাক্টচেক সংস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

হাম রোগীর জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

হাম রোগীর জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

হামে ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হামে ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App