×

বিনোদন

স্ত্রীর আত্মহত্যা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা জাহের আলভী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম

স্ত্রীর আত্মহত্যা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা জাহের আলভী

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ঘটনাটি ঘটে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে জাহের আলভী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে স্ত্রীর মৃত্যুর খবর জানান। বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থানরত এই অভিনেতা লেখেন, খবরটি পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বিষয়টি বুঝে ওঠার অবস্থায় নেই।

আরো পড়ুন: স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভী

তিনি আরও জানান, দ্রুত ঢাকায় ফিরে এসে বিস্তারিত কথা বলবেন। এ সময় গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কিছুটা সময় ও মানসিক স্বস্তির অনুরোধ জানান তিনি। পাশাপাশি সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

লস অ্যাঞ্জেলেসে বাসা থেকে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার

লস অ্যাঞ্জেলেসে বাসা থেকে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার

হাসপাতালের কোয়ার্টার থেকে ‘কালনাগিনী’ উদ্ধার

হাসপাতালের কোয়ার্টার থেকে ‘কালনাগিনী’ উদ্ধার

১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?

১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App