×

শিক্ষা

৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৯:২৯ এএম

৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসের বেশি ছুটি শেষে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার (২৯ মার্চ)। প্রায় ৪০ দিনের এই ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬)। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হবে রোববার থেকে।

সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলেছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি কার্যকর হয়। ছুটি শেষে আগামী রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আবারও ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

আরো পড়ুন : ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর কথা ভাবছে সরকার

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়।

এদিকে রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিখন ঘাটতি পূরণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার পর টানা ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে। এর অংশ হিসেবে আগামী ৪ এপ্রিল, শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকের আশা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকের আশা যুক্তরাষ্ট্রের

জম্মু-কাশ্মীরে তুষারধসে নিহত ৭

জম্মু-কাশ্মীরে তুষারধসে নিহত ৭

চাকরির সুযোগ: ওয়ালটনে ৫০ জন ম্যানেজার নিয়োগ

চাকরির সুযোগ: ওয়ালটনে ৫০ জন ম্যানেজার নিয়োগ

টানা ৭ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

টানা ৭ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App