×

ঢাকা

নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক, গাজীপুর

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৩১ পিএম

নদী থেকে  নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর নুরুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে উপজেলার সফাইশ্রী এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড় কাকিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় আলাউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে নুরুল ইসলাম বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

নিখোঁজের একদিন পর সোমবার সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সফাইশ্রী এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নিখোঁজ নুরুলের বলে শনাক্ত করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছিল। সকালে মরদেহটি ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

অর্থমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App