×

অপরাধ

‘হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

‘হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে’

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার আসামিদের দেশে ফেরানোর বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। 

রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার দুজনকে দেশে ফেরানোর বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, এটি বহুবার বলেছি যে, মামলাটি এখন সিআইডির কাছে আছে। সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের ফেরানোর বিষয়ে যোগাযোগ করছে।

আরো পড়ুন: পিস্তলসহ সন্ত্রাসী ‘দাগি রুবেল’ গ্রেফতার

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গত ৮ মার্চ গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। ৪ দিন রিমান্ড শেষে রবিবার তাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

আদালতে তোলার সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির চাল হতে পারে। তিনি বলেন, আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনও কাজে ছিলাম না।’ এসময় তিনি ওসমান হাদিকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বলেও দাবি করেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েল-লেবানন সরাসরি আলোচনায় বসছে আজ

ইসরায়েল-লেবানন সরাসরি আলোচনায় বসছে আজ

তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে কার্যকর ৫ প্রাকৃতিক উপাদান

গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে কার্যকর ৫ প্রাকৃতিক উপাদান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App