×

সারাদেশ

লালমনিরহাট

শাবলের আঘাতে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম

শাবলের আঘাতে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলার পৌরসভার তেলীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শাবলের আঘাতে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১১ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গ্রেপ্তাররা হলেন, আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুমন তেলীপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। দীর্ঘদিন ধরে চাচা আব্দুস সোবহানের পরিবারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় শাবলের আঘাতে সুমন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করে।

লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব জানান, সুমন হত্যার অভিযোগে এজাহারভুক্ত আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App