×

সারাদেশ

মাদ্রাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম

মাদ্রাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা থেকে আলী হোসেন তাহসিন (১১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার দারুল উলুম একাডেমি মাদ্রাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তাহসিন একই ওয়ার্ডের পশ্চিম করালিয়া গ্রামের কালা কাজীর বাড়ির নুর টিপুর ছেলে। সে মাদ্রাসাটির আবাসিক শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ দিন ঈদের ছুটি শেষে মাদ্রাসায় আসে তাহসিন। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় হিফজ পড়া শেষে সে ঘুমিয়ে যায়। শুক্রবার ভোরে সহপাঠীরা ও শিক্ষক তাকে পড়ার জন্য ডাকে। ওই সময় তার সাড়া শব্দ না পেয়ে মুখে পানি ছিটায় তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যোগাযোগ করা হলে দারুল উলুম একাডেমি মাদ্রাসার দায়িত্বে থাকা শিক্ষক ইমরান হোসাইন বলেন, ‘ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ আসছে, তারা সব কিছু নিয়ে গেছে। আপনারা নিউজ করতে হলে পুলিশের সঙ্গে কথা বলেন। ওখান থেকে তথ্য নিয়ে নিউজ করেন। বড় হুজুর চরমোনাই গেছে। আমাকে দায়িত্ব দিয়ে গেছে। আমি কয়জনকে বলবো। আমি কিছু বলবো না।’

কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

‘জ্বালানি নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই’

‘জ্বালানি নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই’

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App