×

সারাদেশ

জামালপুর

আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী কারাগারে

ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জের ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন আবেদন করলে বিচারক দীর্ঘ শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম লাজু, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, তোফায়েল আহমেদ বাহাদুর, মো. ছলো মিয়া, শাহিনুর রহমান, ছাত্রলীগের এসডি জুয়েল ও মো. সালমান। এ ছাড়া বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জুয়েল হাজারী এবং মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস আলীসহ মোট ৩১ জন।

আদালত সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৭ জন নেতাকর্মী নাশকতা ও সহিংসতার চারটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ ছাড়া বকশীগঞ্জ থানায় দায়ের করা নাশকতার দুটি মামলায় উপজেলা আওয়ামী লীগের চার নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে মোট ৩১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন জানান, মাদারগঞ্জের ২৭ জন চারটি মামলায় এবং বকশীগঞ্জের চারজন দুটি মামলায় জামিন আবেদন করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামাবাদ হয়ে ওমান ও রাশিয়া যাবেন আরাঘচি

ইসলামাবাদ হয়ে ওমান ও রাশিয়া যাবেন আরাঘচি

ঝরাফুলের পিতা

দিভাষ কৃষ্ণ বিশ্বাসের ছোটগল্প ঝরাফুলের পিতা

জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে

রাকসু জিএস জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে

ঘুম-নির্ঘুম

নিয়াজ জামান সজীবের লেখা ঘুম-নির্ঘুম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App