×

সারাদেশ

বাঞ্ছারামপুরে রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:৪২ পিএম

বাঞ্ছারামপুরে রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিকদের সংগঠন ‘বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাব’-এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় সংগঠনের আহবায়ক জুনায়েদ আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে এ কমিটি প্রকাশ করেন।

ঘোষিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সমকালের জুনায়েদ আহমেদ তিতাস, যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ভোরের কাগজের কাজী খলিলুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সময় টিভির সোহাগ মনি। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক সংগ্রাম প্রতিদিন এর মোস্তাফিজুর রহমান বাপ্পি,দৈনিক ঘোষনার জয়নাল আবেদীন।

এসময় সকলের সম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হলেন স্বদেশ প্রতিদিন এর জয়নাল সরকার, সদস্য যুগের চিন্তার  আমির হোসেন রাশেদ, দেশের কন্ঠের আরজু হাসান। 

ফেসবুক পোস্টে আহবায়ক জুনায়েদ আহমেদ জানান, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও অধিকার রক্ষার লক্ষ্যে এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ ঘিরে বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

হরমুজ ঘিরে বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

হাতাহাতির ঘটনা নিয়ে মুখ খুললেন রিয়াল তারকা

হাতাহাতির ঘটনা নিয়ে মুখ খুললেন রিয়াল তারকা

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

আজ ঠিক হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আজ ঠিক হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App