×

চট্টগ্রাম

কক্সবাজারের তরুণ এআই নির্মাতাদের এওয়ার্ড প্রদান

Icon

মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:২৬ পিএম

কক্সবাজারের তরুণ এআই নির্মাতাদের এওয়ার্ড প্রদান

ছবি: কাগজ প্রতিবেদক

ডিজিটাল গণতন্ত্র, তথ্যভিত্তিক সচেতনতা এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবর্তনকে এগিয়ে নিতে “Intensive Workshop on AI Content Creation” শীর্ষক কর্মশালার সার্টিফিকেট প্রদান ও এওয়ার্ড বিতরণী অনুষ্ঠান ২৫ মার্চ বিকাল তিনটায় কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটি বাস্তবায়ন করে Films 4 Peace Foundation এবং সহযোগিতায় ছিল Digital Democracy Initiative।

Films 4 Peace Foundation-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর রাগিব হাসানের সঞ্চালনায় চকরিয়ার চিরিঙ্গা পিস সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Films 4 Peace Foundation-এর নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজবাউল হক, চকরিয়া-পেকুয়া সমিতি ঢাকার সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ ফখরুদ্দিন সিদ্দিকী, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ জুবাইদুল হক, চকরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক সবুজ কান্তি ধর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ফখরুদ্দিন ফরায়েজি। এছাড়া অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ভিজ্যুয়াল মাসুদ জাকারিয়া সাবিনসহ গণমাধ্যমকর্মী, অংশগ্রহণকারী ও তাদের অভিভাবকবৃন্দ।

তিনদিনব্যাপী এই কর্মশালাটি গত ১৮–২০ জানুয়ারি ২০২৬ তারিখে চিরিঙ্গা পিস সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল গণতন্ত্র, ভুয়া তথ্য শনাক্তকরণ, নৈতিক কনটেন্ট তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুলস ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তৈরি কনটেন্টের মূল্যায়নের ভিত্তিতে সেরা পারফরম্যান্সকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং সকল অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ জুবাইদুল হক তার বক্তব্যে বলেন, “আগামীর প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। AI কনটেন্ট ক্রিয়েশনে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই।”

চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক সবুজ কান্তি ধর বলেন, “বর্তমান প্রেক্ষাপটে AI-কে শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি।”

এসময় Films 4 Peace Foundation-এর নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী কর্মশালার সার্বিক কার্যক্রম ও এর গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি প্রফেসর ফখরুদ্দিন ফরায়েজি চকরিয়ায় একটি AI ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান, যেখানে তরুণরা বিনামূল্যে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামাবাদ হয়ে ওমান ও রাশিয়া যাবেন আরাঘচি

ইসলামাবাদ হয়ে ওমান ও রাশিয়া যাবেন আরাঘচি

ঝরাফুলের পিতা

দিভাষ কৃষ্ণ বিশ্বাসের ছোটগল্প ঝরাফুলের পিতা

জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে

রাকসু জিএস জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে

ঘুম-নির্ঘুম

নিয়াজ জামান সজীবের লেখা ঘুম-নির্ঘুম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App