জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম
ছবি : সংগৃহীত
জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাভারের শিমুলতলায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জোনাল অফিসের ডিজিএম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে বিভিন্ন ফিডারে ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত)।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত লোডশেডিং থাকবে বলে জানানো হয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সংশ্লিষ্ট অফিস এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে।
