কুয়েটে ১৭ মার্চ থেকে ১০ দিনের ঈদের ছুটি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। এই সময় বিশ্ববিদ্যালয় পবিত্র শবেকদর, পবিত্র জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্ধ থাকবে। তবে ২৬ মার্চের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের জন্য আয়োজনকৃত কর্মসূচিতে সকলের অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, প্রধান প্রকৌশলীর কার্যালয় (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, জরুরি প্লাম্বিং ও মেরামত এবং জরুরি বৈদ্যুতিক মেরামত) এবং মেডিকেল সেন্টার এই ছুটির আওতাভুক্ত থাকবে না।
২৬ মার্চ বৃহস্পতিবারের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১ নম্বর কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরো পরুন: ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সিলেবাস চূড়ান্ত
বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’-এর পাদদেশে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। এছাড়া একই সময় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১ নম্বর কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
