‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
কবি ও জেষ্ঠ্য সাংবাদিক তৌহিদ আজিজের লেখা ‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার ‘মোড়ক উন্মোচন মঞ্চে’ গ্রন্থটির আনুষ্ঠানিক উম্মোচন করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন কবি ও সাংবাদিক আশরাফুল ইসলাম, কবি ও সাংবাদিক বজলুর রায়হান, কবি ও দৈনিক আজকের বাণী সম্পাদক আতিকুল ইসলাম এবং কবি ইলোরা সোমা।
তৌহিদ আজিজ তার বক্তব্যে এ গ্রন্থ রচনার প্রেক্ষাপট উপস্থাপন করে বিশ্ব শান্তির জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এ ধরিত্রীতে সর্বত্র শান্তির কেতন উড়ুক, এ প্রত্যাশা আমাদের সকলের। গ্রন্থটি প্রকাশ করেছে জনপ্রিয় প্রকাশনী।
