×

বলিউড

দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন সোনম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০২:৫৯ পিএম

দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন সোনম

ছবি: সংগৃহীত

বিশ্ব 'মা দিবস'-এর দিনে নিজেদের দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন সোনম কাপুর এবং তার স্বামী আনন্দ আহুজা। রোববার (১০ মে) সামাজিক মাধ্যমে একগুচ্ছ পারিবারিক ছবি শেয়ার করে দম্পতি তাদের ছোট ছেলেকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আর সেই পোস্ট ঘিরেই এখন অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে। 

দম্পতি তাদের ছোট ছেলের নাম রেখেছেন ‘রুদ্রলোক কাপুর আহুজা’। সোনম জানান, এই নামের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা ও শক্তির প্রতীকী ব্যঞ্জনা। তার কথায়, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা রুদ্রলোককে আমাদের জীবনে স্বাগত জানিয়েছি। এই নাম শক্তি, পুনর্জন্ম এবং নতুন শুরুর প্রতীক।’ 

অভিনেত্রী আরো ব্যাখ্যা করেন, তাদের বড় ছেলে বায়ুর নাম যেমন জীবনের শ্বাস ও প্রবাহকে বোঝায়, তেমনই রুদ্রলোক নামটি শক্তি, পরিবর্তন এবং রূপান্তরের প্রতিনিধিত্ব করে। তাঁর মতে, দুই সন্তানের নাম যেন একে অপরের পরিপূরক- একজন শান্তির প্রতীক, অন্যজন শক্তির। 

এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। বলিউডের বহু তারকা থেকে শুরু করে অনুরাগীরা কমেন্ট সেকশনে ভালোবাসা উজাড় করে দেন। কেউ নবজাতকের জন্য আশীর্বাদ পাঠিয়েছেন, আবার কেউ সোনম-আনন্দের পরিবারকে ‘পারফেক্ট ফ্যামিলি’ বলেও উল্লেখ করেছেন। 

ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া ছবিগুলিতে দেখা যায়, কোলে নবজাতককে নিয়ে রয়েছেন সোনম ও আনন্দ। পাশে রয়েছে তাদের বড় ছেলে বায়ু কাপুর আহুজাও। পরিবারকে ঘিরে এই উষ্ণ মুহূর্তগুলো খুব অল্প সময়েই ভাইরাল হয়। তবে শুধুমাত্র ছবিই নয়, সন্তানের নামের পেছনের গভীর অর্থ নিয়েও আবেগঘন বার্তা লেখেন অভিনেত্রী। 

উল্লেখ্য, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর ও আনন্দ আহুজা। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। এরপর দীর্ঘ সময় ব্যক্তিগত জীবনকে অনেকটাই আড়ালে রেখেছিলেন অভিনেত্রী। তবে দ্বিতীয় সন্তানের আগমনে আবারও সেই ব্যক্তিগত সুখের মুহূর্ত ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শপথ নিয়ে ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের, নারীর নিরাপত্তায় ব্যবস্থা

শপথ নিয়ে ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের, নারীর নিরাপত্তায় ব্যবস্থা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবি’র

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবি’র

রাতের আঁধারে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা

রাতের আঁধারে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App