×

বলিউড

মেয়ে নিসার সঙ্গে সম্পর্ক নিয়ে কাজলের খোলামেলা স্বীকারোক্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০ এএম

মেয়ে নিসার সঙ্গে সম্পর্ক নিয়ে কাজলের খোলামেলা স্বীকারোক্তি

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী কাজলের মেয়ে নিসা দেবগন প্রায়ই সামাজিকমাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েন। তবে অভিনেত্রীর মতে, নিসা ও যুগ দেবগনই তার জীবনের শ্রেষ্ঠ সন্তান। যদিও একসময় মেয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে বেশ কঠিন সময় পার করতে হয়েছে তাকে।

কাজল জানান, এমন এক সময় ছিল যখন প্রায় তিন বছর মেয়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তাই হতো না। নিসা ‘জেন জি’ প্রজন্মের হওয়ায় শুরু থেকেই মা-মেয়ের চিন্তাভাবনায় পার্থক্য ছিল। তবে নিসা ১২ বছরে পা দেওয়ার পর থেকেই মতবিরোধ তীব্র হতে থাকে।

এ প্রসঙ্গে কাজল বলেন, কিশোরী থেকে যৌবনের দিকে এগোতে শুরু করার পর নিসার সঙ্গে আমার প্রায়ই মতবিরোধ হতো। আমি ওকে বুঝতে পারতাম না। আমরা দুজনই ঝগড়া করেছি। ওকে বুঝতে আমার প্রায় তিন বছর সময় লেগেছে।

আরো পড়ুন : বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধর’কে ছাড়িয়ে অক্ষয়ের ‘ভূত বাংলা’

মেয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দূর করতে একপর্যায়ে নিজেই উদ্যোগ নেন অভিনেত্রী। তিনি বলেন, প্রাপ্তবয়স্ক হিসেবে আমি সিদ্ধান্ত নিই যে, আমাকে আরো যুক্তিবাদী হতে হবে। ঝগড়া না করে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করি। যতক্ষণ না নিসা আমার কথা শুনছে, ততক্ষণ চেষ্টা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতিরও পরিবর্তন আসে। তর্ক-বিতর্কের জায়গায় ধীরে ধীরে আলাপচারিতা শুরু হয়। কাজল বুঝতে পারেন, পরামর্শ দেওয়ার চেয়ে শোনার গুরুত্ব বেশি।

তিনি বলেন, আমি ওর পাশে বসে কথা শুনতাম, ওকে নিজের কথা বলার সুযোগ দিতাম এবং গুরুত্ব দিতাম। এটিই আমাদের সম্পর্কে সবচেয়ে বড় পরিবর্তন এনেছিল। এটিই ছিল আমার সবচেয়ে বড় শিক্ষা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরাগচি-ইসহাক দার বৈঠক

আরাগচি-ইসহাক দার বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ

এবার এক্সচ্যাট চালু করলো ইলন মাস্ক

এবার এক্সচ্যাট চালু করলো ইলন মাস্ক

দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

পশ্চিমবঙ্গে নির্বাচন দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

গরমের আরাম বেলের শরবত

গরমের আরাম বেলের শরবত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App