×

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ডি বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই বন্ডি বিচ ও আশপাশের এলাকায় বড় পরিসরে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউ সাউথ ওয়েলস পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশের অভিযান এখনো চলমান রয়েছে। জনসাধারণকে নিরাপত্তার স্বার্থে বন্ডি বিচ ও সংলগ্ন এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন সাধারণ নাগরিক এবং দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার সময় বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান চলছিল। ইহুদিদের অন্যতম প্রধান উৎসব হানুক্কার প্রথম দিন উপলক্ষে ‘চানুকা বাই দ্য সি ২০২৫’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সমুদ্রসৈকতসংলগ্ন শিশুদের খেলার মাঠের কাছে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। বন্ডিভিত্তিক ইহুদি কেন্দ্র ‘চাবাদ অব বন্ডি’ এই আয়োজন করেছিল।

আরো পড়ুন : ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যারি জানান, তিনি তাঁর সন্তানদের নিয়ে হানুক্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হঠাৎ করেই গুলির শব্দ শুরু হলে তিনি দেখতে পান, একটি সেতুর ওপর থেকে দুজন ব্যক্তি জনসমাবেশের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ছেন। ঘটনাস্থলে একাধিক মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরিস্থিতির ভয়াবহতা বুঝে সন্তানদের নিয়ে দ্রুত সেখান থেকে বন্ধুর গাড়িতে করে চলে যান। অস্ট্রেলিয়ার মতো দেশে একটি ইহুদি অনুষ্ঠানে এমন হামলাকে তিনি ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেন।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ব্রোন্টে বিচে অবস্থানকালে প্রায় ২০টি গুলির শব্দ শুনতে পান। শুরুতে তিনি ভেবেছিলেন আতশবাজির শব্দ। পরে আকাশে হেলিকপ্টার উড়তে দেখা এবং শুটিংয়ের খবর পাওয়ার পর তিনি ঘটনার গুরুত্ব বুঝতে পারেন।

অন্য এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, তিনি বন্দুকধারীদের অস্ত্র নামিয়ে রাখার অনুরোধ করেছিলেন। তবে তারা সেই অনুরোধে কোনো সাড়া দেননি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এবং যাচাই করা ভিডিও ফুটেজে ঘটনার পরের বিভীষিকাময় চিত্র উঠে এসেছে। একটি ভিডিওতে দেখা যায়, ক্যাম্পবেল প্যারেডের কারপার্ক থেকে সমুদ্রসৈকতের দিকে যাওয়া একটি ছোট সেতু থেকে দুজন বন্দুকধারী গুলি চালাচ্ছেন। ওই সেতুটি বন্ডি পার্কের প্লেগ্রাউন্ড থেকে মাত্র ৫০ মিটার দূরে অবস্থিত।

আরেকটি ভিডিওতে একই সেতুর ওপর একাধিক পুলিশ সদস্যকে দেখা যায়। সেখানে একজন আহত ব্যক্তিকে সিপিআর দেওয়া হচ্ছিল, আর অন্য একজন চিৎকার করে বলছিলেন, ‘সে মারা গেছে, সে মারা গেছে।’ আরো একটি ভিডিওতে দেখা যায়, নিথর পড়ে থাকা এক ব্যক্তির জামাকাপড় কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। মেঝেতে রক্তের দাগ, একটি বুলেটপ্রুফ ভেস্ট এবং অন্তত আটটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে একটি বিশেষ নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। সম্ভাব্য হাতে তৈরি বিস্ফোরক (আইইডি) নিষ্ক্রিয় করতে বিশেষ দল ও সরঞ্জামও মোতায়েন করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে এই এক্সক্লুশন জোনের সুনির্দিষ্ট অবস্থান এখনো প্রকাশ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

পাশাপাশি বাবা-ছেলের নামফলক ১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App